ইত্তেলা' একাডেমি ও মাদরাসাতুল ইত্তেলা' একটি অনলাইন ও অফলাইনভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৪ সাল থেকে আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে দ্বীনি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।
আমাদের লক্ষ্য কেবল শিক্ষা প্রদান নয়; বরং এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যেখানে শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সময়োপযোগী দক্ষতা অর্জন করতে পারে।
সাম্প্রতিক সময়ে আমাদের কার্যক্রমের সঙ্গে সমাজসেবা ও অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগও যুক্ত হয়েছে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও সুশিক্ষার সুযোগ পায়।
Main Director
Deen & Founder
Mudir & Senior Director
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে যুগের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা এবং এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা জ্ঞান, নৈতিকতা ও দক্ষতায় সমৃদ্ধ হবে।
একইসাথে আমরা সমাজে সুশিক্ষা বিস্তার ও দারিদ্র্য দূরীকরণে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
একটিভ শিক্ষার্থী
ওয়ান-টু-ওয়ান স্টুডেন্ট
সক্রিয় ব্যাচ
আমরা ধীরে ধীরে আরও বৃহত্তর পরিসরে শিক্ষাসেবা বিস্তারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা একটি পূর্ণাঙ্গ মাদরাসা-মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছি।
এই প্রকল্পের জন্য ইতোমধ্যে কিছু জমির বায়না সম্পন্ন হয়েছে।
যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে, যাতে তারা দেশ ও বিদেশে সম্মানের সাথে কর্মসংস্থানের সুযোগ পায়।
সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করতে চাই, যাতে তারাও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
আপনি চাইলে আমাদের এই মহৎ পরিকল্পনাগুলোর সাথে অনুদান ও সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।
বিস্তারিত দেখুন