আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল ইত্তেলা দীর্ঘদিন যাবৎ অনলাইন ও অফলাইনে সুনামের সাথে দীনি ও শিক্ষামূলক খেদমত করে যাচ্ছে। অসংখ্য শিক্ষার্থী ইতোমধ্যে আমাদের কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছে। এখন আমরা হাতে নিয়েছি একটি বৃহৎ ও সুদূরপ্রসারী স্বপ্ন— একটি পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা। এই প্রকল্পের আওতায় থাকবে—
এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের ৫০ বিঘারও বেশি জমি প্রয়োজন। প্রাথমিক ধাপে আমরা ৫ বিঘা জমির জন্য বায়না চুক্তি সম্পন্ন করেছি, যার মূল্য ৩ কোটি ৩০ লক্ষ্য টাকা। আমরা জানি— এই অর্থ এককভাবে সংগ্রহ করা কঠিন। কিন্তু যদি ৩ লক্ষ শুভাকাঙ্ক্ষী সদস্য প্রত্যেকে মাত্র ১,০০০ টাকা করে দান করেন, তবে খুব অল্প সময়েই এই অর্থ সংগ্রহ করা সম্ভব ইনশাআল্লাহ।
'এক হাজার টাকা— একটি ছোট অংশগ্রহণ, কিন্তু এর মাধ্যমে গড়ে উঠতে পারে একটি প্রজন্মের ভবিষ্যৎ।'
আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি ইলম ও খেদমতের এক অনন্য কেন্দ্র।
আপনার সদকা হোক পরকালের পাথেয়